২০ বছর ক্ষমতার বাইরে থাকার পর সরকার গঠনের শুরুতেই বিএনপি যে সব পদক্ষেপ নিয়েছে তা স্পষ্ট ভাবে বি এন পি’র ভবিষ্যৎ যাত্রা পথের চিত্র তুলে ধরে। তাদের পদক্ষেপ সমূহ:
1. জুলাই সনদকে অস্বীকার করা
2. বিতর্কিত ব্যক্তিদের উপর মন্ত্রনালয়ের দায়িত্ব অর্পন
3. চাঁদাবাজীর বৈধতা সংক্রান্ত বক্তব্য
4. দেশের বিভিন্ন স্হানে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর
5. সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল
6. চীফ প্রসিকিউটর পরিবর্তন
7. দলীয় লোকদের উপর ৬ সিটি কর্পোরেশনের দায়িত্ব অর্পন
8. তৃনমূলে চাঁদাবাজী শুরু,
9. সচিব পর্যায়ে রদবদল ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
10. উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশনের মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল।
২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের বিষয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল।শুরু থেকেই সংস্কারের প্রতি বি এন পি’র অনীহা ছিল।ক্ষমতায় বসে বিএনপি সংস্কার তথা জুলাই সনদকে এভয়েড করার নীতি অবলম্বন করেছে। বিএনপি ফ্যাসিবাদী ব্যবস্হার পুরনো পথ ধরেই চলছে।