প্রিয় মুক্তাগাছাবাসি
আসসালামুআলাইকুম।
আমি আপনাদের সকলকে অন্তরের অন্তস্হল থেকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছেন। আমার প্রতি আপনাদের ভালোবাসা আছে বলেই আমি লক্ষাধিক ভোট পেয়েছি।
আমার জন্য মুক্তাগাছার সর্বস্তরের জনতা নির্বাচনকালে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, ঘুম, আরাম, খাওয়া বাদ দিয়ে রাত দিন ছুটে বেড়িয়েছেন সে জন্য আমি আপনাদের কাছে ঋনী হয়ে থাকবো।
নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে যারা পোলিং এ্যাজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, ভোটার সংগ্রহে যারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন তাদেরকে মহান রাব্বুল আলামীন দুনিয়া আখিরাতে সম্মানিত করুন ও উত্তম বদলা দান করুন।
ইসলামী আন্দোলনে কোন পরাজয় নেই।আমাদের সংগ্রাম নীতি ও আদর্শ প্রতিষ্ঠার জন্য। আদর্শের কোন পরাজয় নেই।আমাদের সকল তৎপরতা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহন করেছি এর বদলা মহান আল্লাহর নিকট আমরা পাবো ইনশাআল্লাহ।
আমরা হেরে যাইনি আমরা মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি।
আমি সর্বদাই আপনাদের পাশে থাকবো। সুখে, দু:খে আপনারা আমাকে আপনাদের সাথে পাবেন।ইনশাআল্লাহ।
মহান রাব্বুল আলামীন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন॥